সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও নৌ-ভ্রমণ অনুষ্ঠিত
সোনারগাঁ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী (উত্তর) জামপুর ইউনিয়নের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আনন্দময় নৌ-ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে (শুক্রবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের সেক্রেটারী ও জামায়াতে ইসলামী মনোনীত জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইব্রাহিম হাসানের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জামপুর ইউনিয়নের সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ড. আসগার আলী, নারায়ণগঞ্জ জেলা জর্জ কোর্টের পিপি ও জামায়াত মনোনীত নোয়াগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গোলাম সারোয়ার, জামায়াত নেতা মাওলানা ইসহাক মিয়াসহ কয়েকশত নেতা-কর্মী। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত সবার অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলা এবং আকর্ষণীয় ইসলামিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের উৎসাহিত করার লক্ষ্যে পুরস্কার বিতরণ করেন উপস্থিত জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।