অদ্য ২৩/০৫/২০২৬ খ্রিঃ তারিখ সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনাকালে দুর্ধর্ষ ডাকাত সর্দার মোঃ রিমন @ রিমন @ সিলাই লিমন @ শিলি লিমন (২৬), পিতা- আব্দুর রহিম,মাতা- রেজিয়া বেগম, সাং-বাড়ী মজলিস, ইউপি-মোগড়াপাড়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ গ্রেফতার। ধৃত আসামীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই, নারী ও শিশু অপহরণ সহ ১০ টি মামলা আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।