শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধভাবে ফুটপাত দখল ও পার্কিং -১৫ জনকে গ্রেফতার ও জরিমানা  নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গি সোহান’ গ্রেফতার রূপগঞ্জে ইসলাম প্রচারে বাঁধা -প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প এর উদ্বোধন সোনারগাঁয়ে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার -২০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার সোনারগাঁয়ে বিএনপির মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ২ অবৈধ চুনা কারখানা উচ্ছেদ ও জরিমানা রূপগঞ্জের পিতলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

সোনারগাঁয়ে ৫ শতাধিক দরিদ্র গাড়ি চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন আবুল কাশেম বাবু

মো: জয়নাল আবেদীন / ৮৪ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Oplus_131074

  1. সোনারগাঁয়ে ৫ শতাধিক দরিদ্র গাড়ি চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ

 

সোনারগাঁও সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫ শতাধিক দরিদ্র গাড়িচালকদের মাঝে ঈদ উপহার (পাঞ্জাবি) বিতরণ করেন বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম বাবু।

 

২৪ মে (রবিবার) বারদী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, মানবদরদী ও বিশিষ্ট সমাজসেবী আবুল কাশেম বাবু তার নিজ বাড়িতে ৫ শতাধিক অটোরিকশা, বটবটি, রিক্সা, সিএনজি, নসিমন ও  অন্যান্য ছোট যান চালকদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার (পাঞ্জাবি) বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, আমি রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা একজন মানুষ। আমার রাজনীতি শুরু হয় ছাত্রদলের মাধ্যমে। তারপর যুবদলে দায়িত্ব পালন করি। বর্তমানে আমি ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী একজন বিএনপি কর্মী। আমি বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলাম এবং আমার বংশের আরো অনেকে এই চেয়ারম্যান ছিল। আমরা রাজনীতির ছাড়াও সমাজসেবা ও জনসাধারণের সেবা করে থাকি। কিছুদিন রাজনীতি থেকে দূরে থাকলেও সাধারণ মানুষ ও তাদের সেবা থেকে দূরে থাকতে পারি নাই। সেই সুবাদেই আজ ৫ শতাধিক দরিদ্র গাড়ি চালকদের মাঝে ঈদ উপহার (পাঞ্জাবি) বিতরণ করছি। সব সময় সমাজ নিয়ে চিন্তা করি। কিভাবে সমাজের উন্নয়ন ও উন্নতি করা যায় সে বিষয় নিয়ে ভাবি। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় আমার এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতেও যদি আমি এই ধরনের কোন দায়িত্ব পাই সর্বপ্রথম শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে আমার ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাব। আমার ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চল মায়াদ্বীপ নামে খ্যাত নুনেরটেক গ্রামটি সুবিধা বঞ্চিত। এই গ্রামটি কে নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। কোনদিন এই জনপদ নিয়ে কাজ করার সুযোগ পেলে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের শাহালম নামে এক ব্যক্তি জানান, আমার বসবাসের ঘরটি পুরোনো ও জরাজীর্ণ হয়ে বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছিল। আবুল কাশেম বাবু চেয়ারম্যানের দৃষ্টিগোচর হলে তিনি তার নিজস্ব অর্থায়নে আমার ঘরটি সম্পূর্ণ মেরামত ও নতুন করে তৈরি করে দেন। এভাবে তিনি সমাজের আরো অনেকের নিয়মিত উপকার করে থাকেন।আগামীতে চেয়ারম্যান হিসেবে আমরা আবার তাকেই দেখতে চাই।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
24 May 2026

সোনারগাঁয়ে ৫ শতাধিক দরিদ্র গাড়ি চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন আবুল কাশেম বাবু

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
24 May 2026

সোনারগাঁয়ে ৫ শতাধিক দরিদ্র গাড়ি চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন আবুল কাশেম বাবু

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta