শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত  জামপুরে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হাসানের ব্যাপক গণসংযোগ-  জনমনে নতুন আশা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪০ সোনারগাঁয়ে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার ২ নারী ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেফতার  বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নুরুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি সোনারগাঁয়ে তিতাসের অভিযান, ৪ চুন কারখানার ১০টি ভাট্টি উচ্ছেদ উচিতপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ নেতা হানিফার জনপ্রিয়তা তুঙ্গে

রূপগঞ্জে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে তারাবো পৌরসভায় বিক্ষোভ

মো: জয়নাল আবেদীন / ১৫১ Time View
Update Time : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

রূপগঞ্জে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে তারাবো পৌরসভায় বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে তারাবো পৌরসভা কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নারী-পুরুষ পৌরসভা কার্যালয়ের সামনে জড়ো হয়ে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ করেন। বিক্ষোভকারীদের দাবি, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে প্রভাবশালী ও দলীয় পরিচয়ের লোকজনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এমনকি একই পরিবারের একাধিক সদস্যও এই সুবিধা পেয়েছেন বলে অভিযোগ ওঠে।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন জানান, অতীতে যারা নিয়মিত ভিজিএফ কার্ডের আওতায় সহায়তা পেতেন, তাদের অনেকেই এবার তালিকা থেকে বাদ পড়েছেন। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এদিকে, অভিযোগ পাওয়ার পর সামাজিক সংগঠন “ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, তারাবো পৌরসভা”র নেতৃবৃন্দ পৌর প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে পৌরসভা কার্যালয়ে যান। তাদের সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের খেটে খাওয়া মানুষও উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি খন্দকার মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসক ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং ভবিষ্যতে সরকারি-বেসরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে সম্পৃক্ত করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইউসুফ চৌধুরী, সেক্রেটারি ও দৈনিক দিন প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মকবুল আহমেদ, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি ও দৈনিক সমাচারের ক্রাইম রিপোর্টার বাদল মাস্টারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি খন্দকার মোহাম্মদ আল-আমিন গণমাধ্যমকে বলেন,
“জুলাই আন্দোলনের পর আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশা করেছিলাম। কিন্তু বর্তমানে সরকারি সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রমে নির্দিষ্ট গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দলমত নির্বিশেষে প্রকৃত অসহায় মানুষের কাছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পৌঁছে দিতে হবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
24 May 2026

রূপগঞ্জে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে তারাবো পৌরসভায় বিক্ষোভ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
24 May 2026

রূপগঞ্জে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে তারাবো পৌরসভায় বিক্ষোভ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta