বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি হবেন না—- চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল  হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ আড়াইহাজা‌রে গণপিটুনিতে ছিনতাইকারী হসপিটালে ভর্তি সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে বিএনপি’র কর্মীকে পিটিয়ে হত্যা সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল সোনারগাঁয়ে অস্ত্রসহ সন্ত্রাসী রাসেল গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদার দাবীতে অটো রিকশা চালককে হত্যা এবং রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী

এইচ এম জোনায়েদ / ১২৮ Time View
Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের  জেলার সোনারগাঁও উপজেলার সনমানদী ইউনিয়নের নাজিরপুর গ্রামে সরকারী দলের ক্যাডারদের দাবীকৃত চাঁদা না দেয়ায় অটো রিকশা চালক আবদুল মমিনকে নৃশংসভাবে হত্যা এবং রূপগঞ্জ উপজেলার বিরাবো এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে দাবীকৃত চাঁদা না দেয়ায় হামলা, ভাংচুর ও শ্রমিকদের আহত করার তীব্র নিন্দা প্রতিবাদ এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে এক বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান।

যুক্ত বিবৃতিতে তারা বলেন, চাঁদার দাবীতে একজন অসহায় দীন মজুর শ্রমিককে হত্যা করা হবে এটা কখনো মেনে নেয়ার মতো বিষয় হতে পারে না। সরকারী দলের ক্যাডাররা নারায়ণগঞ্জ জেলার সর্বত্র চাঁদাবাজির এক অভায়রণ্য কায়েম করেছে। তাদের চাঁদাবাজি আর দখলবাজিতে জনজীবন অতিষ্ঠ। একজন অটো রিকশা চালক, যার সারা দিনের ঘাম ঝড়ানো পারিশ্রমিকে একটি পরিবারের দুমুঠো আহারের ব্যবস্থা হয়, তাকে চাঁদার দাবীতে এভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হবে, এটা ভাবতেও আমাদের গা শিউরে ওঠে। একইভাবে রূপগঞ্জের বিরাবো এলাকায় একটি ব্রিক ফিল্ডে সরকারী দলের ক্যাডাররা পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না দেয়ায় সরকারী দলের আশ্রয়ে লালিত সন্ত্রাসীরা সেই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর চালায় ও শ্রমিকদেরকে আহত করে।
বিবৃতিতে তারা বলেন, নারায়ণগঞ্জ জেলার সর্বত্র সরকারী দলের পরিচয়ে চাঁদাবাজি আর দখলবাজির এক মহোৎসব চলছে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তা-বে জনজীবনে বিরাজ করছে ভয় আতংক আর হতাশা। দীর্ঘ লড়াই সংগ্রাম দুই হাজার শহীদের জীবন দান এবং ত্রিশ হাজারের বেশি মানুসের পঙ্গুত্বের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম সেই বাংলাদেশে এভাবে নিয়মিত চাঁদার দাবীতে মানুষ খুন করা হবে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হবে এটা কখনো কাম্য ছিল না।
জামায়াত নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে অবিলম্বে চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্তা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। একইসাথে চাঁদাবাজি দখলবাজী বন্ধ করার জন্য ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের আহ্বান জানিয়ে বলেন, যারা সরকারী দলের আশ্রয় প্রশ্রয় ও পরিচয়ে চাঁদবাজী দখলবাজী এবং মানুষ খুনের মতো নৃশংস কাজ করছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিলে আপনারা জনগণের ঘৃণার পাত্রে পরিণত হবেন। তাই অবিলম্বে চাঁদাবাজি দখলবাজি ও সন্ত্রাসী কর্মকা- বন্ধে তাদের প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
20 May 2026

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদার দাবীতে অটো রিকশা চালককে হত্যা এবং রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
20 May 2026

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদার দাবীতে অটো রিকশা চালককে হত্যা এবং রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta