সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩০ টি আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা নারায়ণগঞ্জে GPA-5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির 

আড়াইহাজারে ভুল সিলেবাসে এসএসসি পরীক্ষা, বিপাকে ৫৪ শিক্ষার্থী

Reporter Name / ১৩১ Time View
Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবসায় উদ্যোগ পরীক্ষায় ভুল সিলেবাসের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় ৫৪ জন পরীক্ষার্থীর ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আতাদী উচ্চ বিদ্যালয়, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের মোট ২৫৪ জন শিক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪০১ নম্বর কক্ষে থাকা ৫৪ জন পরীক্ষার্থীর জন্য ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র দেওয়ার কথা থাকলেও ভুলবশত ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়।

এ কারণে শিক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচির বাইরে থাকা প্রশ্নের মুখোমুখি হয়। এতে তাদের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।

পরীক্ষা শেষে বিষয়টি প্রকাশ্যে এলে কেন্দ্র এলাকায় উত্তেজনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়। পরে শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত বিষয়টির সমাধান এবং সুষ্ঠু মূল্যায়নের দাবি জানান।

শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক মাহমুদুল হাসান মৃধা বলেন, পরীক্ষার দায়িত্বে থাকা সুপারের ভুলে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি ইতোমধ্যে শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে, যাতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়। গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
14 May 2026

আড়াইহাজারে ভুল সিলেবাসে এসএসসি পরীক্ষা, বিপাকে ৫৪ শিক্ষার্থী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
14 May 2026

আড়াইহাজারে ভুল সিলেবাসে এসএসসি পরীক্ষা, বিপাকে ৫৪ শিক্ষার্থী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta