শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধভাবে ফুটপাত দখল ও পার্কিং -১৫ জনকে গ্রেফতার ও জরিমানা  নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গি সোহান’ গ্রেফতার রূপগঞ্জে ইসলাম প্রচারে বাঁধা -প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প এর উদ্বোধন সোনারগাঁয়ে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার -২০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার সোনারগাঁয়ে বিএনপির মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ২ অবৈধ চুনা কারখানা উচ্ছেদ ও জরিমানা রূপগঞ্জের পিতলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

আড়াইহাজারে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন,

মো: জয়নাল আবেদীন / ৮৬ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন

আড়াইহাজারে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন, এম‌ডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি

আড়াইহাজার সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছেন বক্তারা।
রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে আড়াইহাজার বাজারে ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মো. ওমর ফারুক খানকে পুনর্বহাল করা প্রয়োজন। তাঁরা দাবি করেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র চলছে এবং ব্যাংকের কার্যক্রমে ‘অবৈধ হস্তক্ষেপ’ বন্ধ করতে হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান। পাশাপাশি ব্যাংকের চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগও দাবি করেন তাঁরা। বক্তাদের ভাষ্য, ব্যাংকের দৃশ্যমান উন্নতি না হওয়া ও দৈনন্দিন কাজে হস্তক্ষেপের দায়ে চেয়ারম্যানকে দায়িত্ব ছাড়তে হবে।
এ সময় বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে ‘জোরপূর্বক পদচ্যুত’ করা যাবে না এবং ব্যাংকিং খাত ধ্বংসের যেকোনো ‘পাঁয়তারা’ বন্ধ করতে হবে। একই সঙ্গে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবিও তোলা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক প্রফেসর আজিজুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা নুরুল আমিন, সদস্য সচিব মাওলানা রাসেল মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক কাজী মো. জাকারিয়াসহ অ‌নে‌কে।
বক্তারা বলেন, ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
24 May 2026

আড়াইহাজারে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন,

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
24 May 2026

আড়াইহাজারে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন,

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta