সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ৭ কিলোমিটার সড়কে ২৯ অবৈধ স্পিডব্রেকার অপসারণ শুরু সাদিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ডা. আব্দুল মান্নান, আলোচনায় তাঁর জনপ্রিয়তা কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত  জামপুরে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হাসানের ব্যাপক গণসংযোগ-  জনমনে নতুন আশা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪০ সোনারগাঁয়ে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার ২ নারী ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেফতার  বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নুরুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি

ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ নিয়ে ছাত্রদল সভাপতির বিস্ফোরক মন্তব্য

Sakib Haidar / ৯৫ Time View
Update Time : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
গুপ্ত রাজনীতি
গুপ্ত রাজনীতি

ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চালু রেখে শিবির ব্যতীত সব ছাত্রসংগঠনের অধিকার হরণ করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রবিবার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ ধরনের তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবেলা করবে ছাত্রদল।

কালের কণ্ঠ পাঠকের জন্য রাকিবুল ইসলাম রাকিবের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো :

ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ব্যতীত বাকি সব ছাত্রসংগঠনের অধিকার হরণ করার পাঁয়তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বিগত দেড় বছরের অধিক সময় ক্যাম্পাসগুলোতে শত শত মব ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর সর্বশেষ অস্ত্র হিসেবে ছাত্রী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। খুব শীঘ্রই প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের এই অপচেষ্টাকে রুখে দেবে ইনশাআল্লাহ।

নিজ স্বার্থ হাসিলে গুপ্ত রাজনীতি চালু রেখে প্রকাশ্য রাজনীতিকে নোংরাভাবে উপস্থাপন করে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার জন্য একদিন শিবিরকে চরম মূল্য চোকাতে হবে। সেদিন আল্লাহর নামে শপথ করে বলবে, ‘শিবির কখনো গুপ্ত রাজনীতি করেনি এবং এ ধরনের মবের সঙ্গে শিবিরের কোনো সম্পৃক্ততা কখনো ছিল না।
সেদিন খুব বেশি দূরে নয়।’

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
10 May 2026

ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ নিয়ে ছাত্রদল সভাপতির বিস্ফোরক মন্তব্য

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
10 May 2026

ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ নিয়ে ছাত্রদল সভাপতির বিস্ফোরক মন্তব্য

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta