নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪০
নজরুল ইসলাম বাদল :
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৬৩ ক্যান বিয়ার, ২৯৫ পিস ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী ১৩ জন, মাদকসেবী ৮৮ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার আসামি ১৪ জন, একজন চোর, অন্যান্য ধারায় চারজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।
থানা অনুযায়ী গ্রেপ্তারের চিত্র
নারায়ণগঞ্জ সদর থানা: বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী ছয়জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলার দুই আসামিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা: ৬৩ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী দুজন, মাদকসেবী ৫২ জন, পরোয়ানাভুক্ত ১০ জন, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা: অভিযান চালিয়ে ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদকসেবী আটজন, পরোয়ানাভুক্ত দুইজন এবং নিয়মিত মামলার আট আসামিসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা: ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী একজন, মাদকসেবী একজন, পরোয়ানাভুক্ত দুইজন এবং অন্যান্য ধারায় তিনজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁও থানা: অভিযানে মাদকসেবী ১১ জন, একজন চোর এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানা: ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তিনজন, মাদকসেবী সাতজন এবং নিয়মিত মামলার তিন আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আড়াইহাজার থানা: বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী তিনজন, পরোয়ানাভুক্ত তিনজন এবং নিয়মিত মামলার একজন আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের দাবি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।