সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩০ টি আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা নারায়ণগঞ্জে GPA-5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির 

সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ,জনসম্মুখে বিনষ্ট –

Reporter Name / ১১৬ Time View
Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

 

  1. নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরাহনা মাছ বিক্রি কারাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর।

গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার টিপুরর্দী মাছ বাজারে পরিচালিত এক যৌথ অভিযানে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। এসময় মাছ ব্যবসায়ি ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।

অভিযানে স্থানীয় ও মৎস্য ব্যবসায়ীরা অভিযোগ জানান, দীর্ঘদিন ধরে এই বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিলো কিছু অসাধু মাছ ব্যবসায়ি। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সহয়তা করেন সোনারগাঁ থানা পুলিশ।

অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ পিরাহনা মাছ জব্দ পূর্বক বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, ‘পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে।’

তিনি আরও বলেন, অভিযানে জব্দকৃত মাছ বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে । ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।k

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
08 July 2026

সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ,জনসম্মুখে বিনষ্ট -

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
08 July 2026

সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ,জনসম্মুখে বিনষ্ট -

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta