মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেয়া ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় সোনারগাঁয়ে “One student one tree”কর্মসূচি পালিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে আজ সকাল ১১টায় সোনারগাঁ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বৃক্ষ রোপন কর্মসূচী শেষে সোনারগাঁ বৈদ্যেরবাজার মাছ বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড়ে ঘাটলা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি আজহারুল ইসলাম মান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি,উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত,বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।