শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রের সর্বস্তরে দূর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও নারী নির্যাতনের মতো নৃশংস ঘটনা ঘটছে—- হাফিজুর রহমান রূপগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের অবৈধ লাইনে ঝুঁকিপূর্ণ কয়েক হাজার মানুষের জীবন আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে আপন ২ ভাইয়ের মৃত্যু দ্রব্যমূল্যের লাগামহীন গতি রোধ করতে না পারলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে—-আব্দুল জব্বার নারায়ণগঞ্জে সরকারী দলের ছত্রছায়ায় চাঁদাবাজি, অপহরণ এবং কুরআন তালিমে হামলার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবী জামিনে কারামুক্ত মেয়র সেলিনা হায়াৎ আইভী- নারায়ণগঞ্জে অস্থিরতা বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু সাদিপুর ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান  মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সেলিম সরকার সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর কুরআন শিক্ষা প্রোগ্রামে দুর্বৃত্তের হামলা- ৫ নেতা-কর্মী আহত আড়াইহাজারে ব্যবসায়ীর কাছে ১২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলা-ভাঙচুরের দাবি

আড়াইহাজারে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

মো: জয়নাল আবেদীন / ৭৬ Time View
Update Time : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

  • আড়াইহাজারে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

     

    আড়াইহাজার সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা হয়েছে।

    তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

     

    ২০ মে (বুধবার) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার কাউন্দার চক বিলে ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

    হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কে অবরোধ করেন।

    এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার মেয়ের ঘরের নাতনি জামাই এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা ছিলেন।

    স্থানীয় সূত্র জানায়, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে প্রতিপক্ষের লোকজন ওসমান গণির ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।

    সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

    ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

    আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

     

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
21 May 2026

আড়াইহাজারে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
21 May 2026

আড়াইহাজারে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta