মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেফতার  বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নুরুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি সোনারগাঁয়ে তিতাসের অভিযান, ৪ চুন কারখানার ১০টি ভাট্টি উচ্ছেদ উচিতপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ নেতা হানিফার জনপ্রিয়তা তুঙ্গে কুরআন-হাদীস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে ——মাওলানা মুহাম্মদ শাহজাহান নারায়ণগঞ্জ জেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও খুনোখুনির ঘটনায় জেলা জামাতের উদ্যোগ প্রকাশ* সিদ্ধিরগঞ্জে ডাকাত সাহেব আলী হত্যা সন্ত্রাসী সাজ্জাদকে ঘিরে নানা অভিযোগ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ মারধর ও স্ট্যাম্পে জোরপূর্ব স্বাক্ষরের অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হওয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি

মো: জয়নাল আবেদীন / ১১ Time View
Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Oplus_131072

সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। তবে তার গাড়িচালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় রক্ষা পেয়েছেন তিনি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই বক্তা।

 

রবিবার (২৫ অক্টোবর) রাতে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় তিনি ডাকাতের কবলে পড়েন। খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ডাকাতের কবলে পড়েন মাওলানা রফিকুল ইসলাম মাদানি। ডাকাতরা বড় বড় পাথর ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ফেসবুক লাইভে এসে তাকে রক্ষা করার আকুতি জানান রফিকুল ইসলাম মাদানি। পরে পুলিশ আসার আগেই ডাকাতরা চলে যায়। ডাকাতির বিষয়ে লাইভে এসে পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানি। তিনি বলেন, ‌‘ভুলতা গাউছিয়ার আগে সড়কে বড় বড় পাথর ফেলে আমাদের গাড়ি আটকে দিয়ে ডাকাতির চেষ্টা হয়। তবে আমাদের গাড়িচালক দ্রুতগতিতে অন্তত ২০০-৩০০ গজ গাড়ি পেছনে ব্যাক করায় আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আশ্চর্যের বিষয় আমাদেরকে ধরার দুই মিনিটের মাথায় পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং ফিরে চলেও গেছে। পুলিশ এসে ডাকাতদল কোন দিকে গেল, সেটারও খোঁজাখুঁজি তারা করেনি। মূলত আওয়ামী লীগকে শেল্টার দেওয়া এবং আওয়ামী লীগের বাহিনীর পুলিশরা ইচ্ছে করে এই সমস্যায় মানুষকে ফেলছে। এসব ডাকাতির সঙ্গে পুলিশরাও জড়িত থাকতে পারে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান, আপনারা পুলিশের খোঁজখবর নেন।’ এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক দৈনিক সংগ্রামকে বলেন, ‘ইসলামি বক্তার ফোনে দুই মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থল পৌঁছে খোঁজাখুঁজি করেও কোনো ডাকাতের দেখা পায়নি। এ ঘটনায় তিনি কোনো লিখিত অভিযোগ না দিয়ে ফিরে গেছেন। জেদ করে লাইভে পুলিশের বিরুদ্ধে বলেছেন। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
26 October 2026

সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
26 October 2026

সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta