সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪ সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ২৪ আসামী গ্রেফতার রুপগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত নয়াপুর আদর্শ সুপারমার্কেটের আন্ডারগ্রাউন্ডে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি বন্দরে নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের পরিবারের পাশে মহানগরী জামায়াত, ওসির সঠিক ভাবে দায়িত্ব পালনে আহবান আড়াইহাজারে পানিতে তলিয়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিতে বাধা দেওয়ায় চালককে রাতভর নির্যাতন, সাবেক কাউন্সিলর ইকবালের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ আপনারা সরকারি দলের নন, বিরোধী দলের হয়ে কাজ করুন— আব্দুল জব্বার নারায়ণগঞ্জের বন্দরে মুজাহিদুল ইসলাম বুলবুল (৪০) নামের এক রাজনৈতিক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে

আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪

Reporter Name / ১৬ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

আড়াইহাজার প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বসতবাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে মারজিয়া আক্তার মাইশা নামে এক বছর ছয় মাস বয়সী এক শিশুকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ঈদবারদী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—আতিকুল কাজী (৩২), শান্ত কাজী (২৩), হাবিব কাজী (২১) ও শিউলী (৩৫)।

এ ঘটনায় নিহত শিশুর বাবা মাইদুল বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্রাহ্মন্দী ইউনিয়নের কুমারবাগ গ্রামের বাসিন্দা মাইদুলের পরিবারের সঙ্গে প্রতিবেশী এমদাদ কাজী ও তার লোকজনের বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এজাহারে বলা হয়, গত ২০ জুন বিকেল সোয়া ৪টার দিকে শিশু মারজিয়া নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১০৫০) করেন।

নিখোঁজের দুই দিন পর ২২ জুন সকাল সোয়া ৯টার দিকে বাড়ির পশ্চিম পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ময়নাতদন্তের প্রতিবেদনে চিকিৎসক ডা. মো. মফিজ উদ্দিন প্রধান (নিপুন) উল্লেখ করেন, মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ ও শকে শিশুটির মৃত্যু হয়েছে। প্রতিবেদনে মৃত্যুটিকে ‘হত্যাজনিত’ (Homicidal) বলে উল্লেখ করা হয়।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মামলা করেন শিশুটির বাবা।
মামলার পর আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আটক চারজনকে ২৪ আগস্ট দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
24 August 2026

আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
24 August 2026

আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta