সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪ সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ২৪ আসামী গ্রেফতার রুপগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত নয়াপুর আদর্শ সুপারমার্কেটের আন্ডারগ্রাউন্ডে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি বন্দরে নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের পরিবারের পাশে মহানগরী জামায়াত, ওসির সঠিক ভাবে দায়িত্ব পালনে আহবান আড়াইহাজারে পানিতে তলিয়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিতে বাধা দেওয়ায় চালককে রাতভর নির্যাতন, সাবেক কাউন্সিলর ইকবালের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ আপনারা সরকারি দলের নন, বিরোধী দলের হয়ে কাজ করুন— আব্দুল জব্বার নারায়ণগঞ্জের বন্দরে মুজাহিদুল ইসলাম বুলবুল (৪০) নামের এক রাজনৈতিক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে

রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

মো: জয়নাল আবেদীন / ৩৭ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অসহায় ও দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৭০টি সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২২আগষ্ট শনিবার রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে অসহায় ও দরিদ্র মানুষকে সহযোগিতা করার পাশাপাশি তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। সেলাই মেশিন নিয়ে নারীরা নিজেরা কাজ করে আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। একইসঙ্গে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পরে অসহায় ও দরিদ্রদের সেলাই মেশিন ও খেলার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 August 2026

রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
23 August 2026

রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta