মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সাবেক ছাত্রদল নেতা শামীম হকের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪ সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ২৪ আসামী গ্রেফতার রুপগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত নয়াপুর আদর্শ সুপারমার্কেটের আন্ডারগ্রাউন্ডে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি বন্দরে নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের পরিবারের পাশে মহানগরী জামায়াত, ওসির সঠিক ভাবে দায়িত্ব পালনে আহবান আড়াইহাজারে পানিতে তলিয়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

নয়াপুর আদর্শ সুপারমার্কেটের আন্ডারগ্রাউন্ডে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

এইচ এম জোনায়েদ / ২৯৯ Time View
Update Time : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
0-0x0-0-0#

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নয়াপুর আদর্শ সুপারমার্কেটের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত সরকার ড্রাগ হাউস নামের একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনুমানিক ৫০ হাজার টাকা নগদসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।

দোকান কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দুপুর আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে দোকান বন্ধ করে লাঞ্চে যাওয়ার পর দুর্বৃত্তরা দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা দোকানে থাকা নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

লাঞ্চ শেষে দোকানে ফিরে এসে তালা কাটা ও দোকানের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান কর্তৃপক্ষ। পরে বিষয়টি স্থানীয়ভাবে জানানো হয়। চুরির ঘটনায় আনুমানিক ৫০ হাজার টাকা নগদসহ বিভিন্ন ওষুধ ও মালামাল খোয়া গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দোকান কর্তৃপক্ষ। এ ঘটনায় বিস্তারিত তদন্তের পর চুরি যাওয়া মালামাল ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
24 August 2026

নয়াপুর আদর্শ সুপারমার্কেটের আন্ডারগ্রাউন্ডে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
24 August 2026

নয়াপুর আদর্শ সুপারমার্কেটের আন্ডারগ্রাউন্ডে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta