মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে সাদিপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠানের সৌন্দর্য ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সংশ্লিষ্টদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং বৃক্ষরোপণের মাধ্যমে প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করা হয়।
এদিকে, বিদ্যালয়ের উন্নয়নমূলক এসব কর্মকাণ্ডকে ঘিরে একটি মহল বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও এলাকাবাসীর কিছু ব্যক্তির সংশ্লিষ্টতার বিষয়েও নানা কথা বলা হলেও, এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অন্যদিকে, ইয়ানা ফাউন্ডেশনের উদ্যোগে স্কাউটের সদস্যদের অংশগ্রহণে বিদ্যালয় এলাকায় একটি রাস্তা নির্মাণ/সংস্কার কার্যক্রম পরিচালিত হয়। এ কাজে স্কাউটের ছেলে-মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
কর্মসূচি চলাকালে এক শিক্ষার্থী অসাবধানতাবশত দুষ্টুমি করতে গিয়ে ব্যথা পায়। ঘটনাটিকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষকদের দায়ী করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
আহত ওই শিক্ষার্থী নিজেই বিষয়টি পরিষ্কার করে বলেন, “আমি নিজে দুষ্টুমি করতে গিয়ে ব্যথা পেয়েছি। এর জন্য আমার শিক্ষকরা কোনোভাবেই দায়ী নন। আমাকে নিয়ে কেউ রাজনীতি করবেন না—এটাই আমার অনুরোধ।”
শিক্ষার্থীর এই বক্তব্যের পর ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন না করে প্রকৃত ঘটনা যাচাই করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা না চালিয়ে শিক্ষার্থীদের স্বার্থে ইতিবাচক পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।