মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সাবেক ছাত্রদল নেতা শামীম হকের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪ সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ২৪ আসামী গ্রেফতার রুপগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত নয়াপুর আদর্শ সুপারমার্কেটের আন্ডারগ্রাউন্ডে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি বন্দরে নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের পরিবারের পাশে মহানগরী জামায়াত, ওসির সঠিক ভাবে দায়িত্ব পালনে আহবান আড়াইহাজারে পানিতে তলিয়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

রুপগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত

মো: জয়নাল আবেদীন / ৪২ Time View
Update Time : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

রুপগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন যুবলীগ। রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহিনের নির্দেশনায় ২৪শে আগষ্ট সোমবার সকালে উপজেলার পূর্বাচলে এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

ভোলাব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রউফ মালুম কাউসার ও গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিনের নেতৃত্বে যুবলীগের নেতা কর্মীরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও রূপগঞ্জের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ঝটিকা মিছিলটি উপজেলার পূর্বাচলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

এই বিষয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম চৌধুরী অপু জানান- প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে, দেশকে বাঁচাতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে এদেশের মানুষের মুক্তি মিলবে বলে জানান। তিনি আরো বলেন- জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও রূপগঞ্জের সাবেক সাংসদ গোলাম দস্তগীর গাজীর মুক্তির দাবীতে আজকে রূপগঞ্জ উপজেলা যুবলীগ রাজপথে মিছিলি করেছে, আগামীতেও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠন রাজপথে গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগনের দাবী আদায়ে সোচ্চার থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
24 August 2026

রুপগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
24 August 2026

রুপগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta