
সোনারগাঁয়ে ইয়াবাসহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬৮ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়,
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), শফি উদ্দিন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে রাত ১০ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন ইসলামপুর থেকে মোর্শেদা (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নারীকে গ্রেফতার করে। তার পিতা- মৃত রজ্জব আলী, স্বামী- মোঃ আজিজুল ইসলাম, তারা স্থায়ীভাবে সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় বসবাস করছেন এবং জব্দ তালিকায় উল্লেখিত আলামত ০১টি নীল এয়ার টাইট জিপারের ভিতর ৬৮ (আটষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর পিসিপিআর যাচাই করে কোনো মামলা পাওয়া যায় নাই। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক সহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।