
বারদী বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন মোঃ আসাদুজ্জামান
নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ সোনারগাঁয়ের বারদী ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী বারদী বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আসাদুজ্জামান।
৩০ জুন (বৃহস্পতিবার) এক অনারম্বর সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সভাপতি হিসেবে তাকে বরণ করে নেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও এডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এসময় তিনি বলেন, ঐতিহ্যবাহী ও স্বনামধন্য এই বিদ্যালয়টির শিক্ষার মান উন্নত ও মানসম্মত করার জন্য আমি নিঃস্বার্থভাবে কাজ করে যাব। স্কুলের অবকাঠামোগত উন্নয়নের জন্য যা করার দরকার তা আমি করব। আপনাদের সকলের সহযোগীতা ও পরামর্শ কামনা করি।
এ সময় আরো উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য সচিব প্রিন্সিপাল গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য ও বিএনপি নেতা আব্দুল আলী, শিক্ষক প্রতিনিধি আব্দুল বাতেন স্যার, বারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার,বিএনপি নেতা আব্দুল মতিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।