এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, উৎসর্গ ও সহমর্মিতার এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত।"
তিনি আরও বলেন, "সাদিপুর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। মহামারী, বৈষম্য আর হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, শান্তিময় ও আদর্শ সমাজ গঠনে এগিয়ে আসতে পারি, ঈদুল আজহার এই পবিত্র দিনে এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত।"
আবুজাফর মোহাম্মদ আতাউল্লাহ সাদিপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান।